পৃথিবীর অন্যতম একটি শেয়ার বাজার হচ্ছে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ। প্রতিদিন প্রায় ৭৪০০ কোটি মার্কিন ডলারের লেনদেন হয় এ বাজারে। অর্থের পরিমাণ কী বেশি বড় মনে হচ্ছে? ফরেক্স মার্কেটের তুলনায় তা অতি নগণ্য। ফরেক্স মার্কেটে দিনে প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের সমান অর্থের লেনদেন হয়। ফরেক্সের এমন কোনো প্রতিষ্ঠান বা সেন্টার নেই, যে এককভাবে এত বড় অর্থের বাজার নিয়ন্ত্রণ করে বা বিপুল অর্থের বিনিময় দেখাশোনা করে। প্রধানত বড় বড় ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্রোকারদের মাঝে ইলেকট্রনিক পদ্ধতিতে বা ইন্টারনেটের মাধ্যমে বিশাল এ বাজারে অর্থের বিনিময় হয়ে থাকে। ফরেক্স আগে বিভিন্ন দেশের বড় বড় ব্যাংক ও প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সাধারণ মানুষের প্রবেশ ছিল না এ জগতে। কিন্তু প্রযুক্তির কল্যাণে যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়ে যাওয়ায় ছোট ব্যবসায়ীদের দোরগোড়ায় এসে পৌঁছেছে ফরেক্স। অনলাইনে ইন্টারনেট কানেকশনের সাহায্যে খুব সহজেই যেকেউ প্রবেশ করতে পারেন এ বিশাল মুদ্রা বাজারে। সাধারণ মানুষ এ বাজারে অংশ নেয়ার পর থেকে এ বাজারের পরিধি আরো বিস্তৃত হয়েছে।
নিচে ফরেক্স মার্কেট (FX), নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE), টোকিও স্টক এক্সচেঞ্জ (TSE) ও লন্ডন স্টক এক্সচেঞ্জ (LSE)-এর মধ্যে গড় বেচাকেনার পরিমাণের একটি উদাহরণ গ্রাফের মাধ্যমে তুলে ধরা হলো। এটি ২০১০ সালের অক্টোবর মাসের বাজারের অবস্থার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
গ্রাফটি বা লেখচিত্রটি থেকে দেখা যাচ্ছে, ২০১০ সালে ফরেক্স মার্কেটের গড় বেচাকেনার পরিমাণ তথা অ্যাভারেজ ট্রেডিং ভলিউম ছিল ৩৯৮০০০ কোটি ডলার, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের ৭৪০০ কোটি ডলার, টোকিও স্টক এক্সচেঞ্জের ১৮০০ কোটি ডলার ও লন্ডন স্টক এক্সচেঞ্জের ৭০০ কোটি ডলার। ফরেক্স মার্কেট নিউইয়র্ক, টোকিও ও লন্ডন স্টক এক্সচেঞ্জ মার্কেটের চেয়ে যথাক্রমে ৫৩, ২২১ ও ৫৬৮ গুণ বড়। প্রায় ৪X১০১২ মার্কিন ডলার মূল্যের এ বিশাল বাজারে রিটেইল ট্রেডার বা খুচরো ব্যবসায়ী আমরা। আমরা যারা এখানে ছোটখাটো বিনিয়োগ করব তাদের অর্থের পরিমাণ প্রায় ১.৪৯ ট্রিলিয়ন ডলার। আকার দেখেই বুঝতে পারছেন কত বড় একটি মার্কেটে আপনি বিচরণ করার সুযোগ পাচ্ছেন।






2 comments:
ফরেক্স মার্কেট স্টক মার্কেট এর চেয়ে অনেক বড় মার্কেট। এখানে প্রতিদিন ৪ ট্রিলিওন এর মত ডলার লেন্দেন হয়। আর এখানে প্রতিদিনই গ্রাহক সংখা বাড়ছে। আমি যখন OctaFX ব্রকারে নতুন যোগ দেই তখন তাদের ক্লায়েন্ট ছিল ৩০ হাজার এর মত কিন্তু এখন এটা ২ লক্ষ এর বেশি চলে গেছে।
ফরেক্স মার্কেট সব সময়ই ওপেন বলে বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা ছড়িয়ে আছে। আবার সমগ্র বিশ্ব থেকেই এই মার্কেটে লোকজন ট্রেড করছে বলে স্বাভাবিক ভাবেই এই মার্কেট টা বেশ বড়। নিউইয়র্ক স্টক এক্সেন্জ হচ্ছে দুনিয়ার সবথেকে বড় শেয়ার বাজার, কিন্তু পরিসংখ্যানে দেখা যায় নিউইয়র্ক স্টক এক্সেন্জ থেকে ফরেক্স ৫০গুন বেশি বড়।
আমি যখন আমার ব্রোকার OctaFX এ যোগ দেই, তখনও বাংলাদেশে এটা নতুন। কিন্তু, অল্প কয়েক মাসেই বাংলাদেশে এর গ্রাহক সংখ্যা ১২হাজার ছাড়িয়ে যায়। আর বিশ্বব্যাপি প্রায় ১০০টি দেশে OctaFX এর গ্রাহক ছিড়য়ে ছিটিয়ে আছে।
Post a Comment